ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় ছাত্রলীগ সভাপতিকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম

Link Copied!

লোহাগাড়ায় আরিফুল ইসলামকে (২৬) নামে এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি। বুধবার দিবাগত রাতে পদুয়া ইউনিয়নের ফরিয়াদির কুল এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় মুহাম্মদ ইসমাঈল (২৩) নামে আরো একজন ছাত্রলীগ কর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় আরিফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রায়হান উদ্দিন নিউজজি টুয়েন্টিফোরকে জানান, রাতে দুই তরুণকে হাসপাতালে আনেন স্থানীয় লোকজন। এদের মধ্যে আরিফুল ইসলামের মাথায় তিনটি দায়ের কোপ, হাঁটু ও পিটে জখমের চিহ্ন ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুহাম্মদ ইসমাঈল নামের আরেক তরুণ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরিফুলের চাচাতো ভাই মো. অভি বলেন, ৮-১০ জনের একটি দল ধারালো দা, ছুরি ও হাতুড়ি দিয়ে আরিফুল ও ইসমাঈলের উপর অতর্কিত হামলা করে। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে ধারণা তার।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।