ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

পঞ্চগড়ে রোহান (১৩) নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধায় পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মাদারিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত শিক্ষার্থী রোহান একই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে। সে ফুটকিবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত ছিল।
পারিবারিক ভাবে জানা যায়, রোহান তার মামা মেহেদির (১৭) সাথে তার নিজ বাড়ির পাশে ঘাসে বসে আমরা গল্প করছিলাম। এক সময় সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। দ্রুত বাড়ির সদস্যদের মাধ্যমে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবার বলছে হার্ট এটাক করে মারা গেছে রোহান।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল আলম বলেন, মৃত্যুটি অস্বাভাকি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।