ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী আটক

খুলনা ব্যুরো
February 15, 2024 1:46 pm
Link Copied!

খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে- মো. ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে ৯৪ কেজি গাজা, ১ হাজার ৫২০ পিস ইয়াবা এবং ৩৩ বোতল ফেনসিডিল জব্দ এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোটরসাইকেল আটক করে। বুধবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনা এর উপ-পরিচালক মো. মিজানুর রহমান এর নেতৃত্বে “ক” সার্কেল এর রেইডিং টিমের সদস্যদের নিয়ে ফকিরহাট উপজেলার লকপুর এলাকার বিথি বেগম এর মালিকানাধীন বাড়ীর দুইতলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন এবং উক্ত আলামত উদ্ধার ও জব্দ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, খুলনা এর অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান অভিযানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় উক্ত বাড়ীর ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ‘ক’ সার্কেলের উপ পরিদশর্ক মো: রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে আসামী মো: ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬) ও আক্তার মিয়া (৩৫, পলাতক) এর নামে ফকিরহাট থানায় ১টি মাদক মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে।