ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২১৬০ জন শিক্ষার্থী

Link Copied!

বাগেরহাটের রামপালে এবছর মোট ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি মাদরাসার শিক্ষার্থী রয়েছে। এই ২ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৩০ জন বালক ও ১ হাজার ৩০ জন বালিকা অংশ নিচ্ছে।
রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস জানান, এ বছর ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ রামপাল সরকারি কলেজ, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও গিলাতলা হাজি আরিফ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অংশগ্রহণ করবে। হাজি এনায়েতুল্লাহ দাখিল মাদ্রাসা অংশ নিচ্ছে দাখিল পরীক্ষার্থীরা এবং শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অংশ নিচ্ছে ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা। পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে নেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। সারা দেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দেবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এসএসসিতে ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন, দাখিলে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। আর বিদেশের ৮ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, পরীক্ষা শেষ হবে একই বছরের ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।