ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ইয়াবা বিক্রয়কালে নারীসহ ২ জন আটক

Link Copied!

বাগেরহাটের রামপালে ইয়াবা বিক্রয়কালে এক নারীসহ দুইজনকে আটক করেছে রামপাল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আঙ্গারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে চারজনের নামে এসআই হুসাইন আহম্মেদ মামলাটি দায়ের করেছেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও নারী কারবারিসহ দুই জনকে গ্রেফতার করে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আসামিদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় উপজেলার আঙ্গারিয়া গ্রামে বসে মাদক কারবারীরা মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই হুসাইন, এসআই লিটন কুমার বিশ্বাসসহ একটি পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোজীনা বেগম রুবি (৩৮) ও খুলনার বেনুবাবু রোডের বাসিন্দা মিল্টন কর্মকারের ছেলে আবির কর্মকার (২৮)-কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেন। ওই সময় অপর আসামি শোলাকুড়া গ্রামের মৃত প্রদীপ কুমারের ছেলে ইয়াবা বিক্রির সিন্ডিকেট প্রধান প্রদীপ দেবনাথ (৩৮) ও একই গ্রামের শেখ আশরাফ হোসেনের ছেলে ফয়সাল শেখ (৩৪) পালিয়ে যায়। পলাতকদের আটক করতে জোর অভিযান চলমান রয়েছে বলে জানা যায় ।