ঢাকাWednesday , 14 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে তামিমের ছক্কার সেঞ্চুরি

Link Copied!

বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বিপদে পড়েছেন তামিম ইকবাল। সময়টা খুব একটা ভাল যাচ্ছে না তামিমের। তার উপর থেকে বরফ গলেনি বিসিবির। পরিস্থিতির মুখে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন।
বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সফরে বিবেচ্য হননি দলে। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি তামিমকে।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রতীক্ষা বাড়ছে দেশসেরা এই ব্যাটারের। বিপিএলে পারফর্ম করে নিজেকে ফিরে পেতে চেষ্টা করেও প্রথম ৮ ম্যাচ হতাশ হয়েছেন তামিম। প্রথম ৮ ম্যাচের মধ্যে একটিতে ফিফটি পেতে পেতে পাননি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১ রানের জন্য হাতছাড়া করেছেন ফিফটি।
নিজের হোমগ্র্যাউন্ড চট্টগ্রামে এসেই ফিরে পেয়েছেন এই বাঁ হাতি ওপেনার ছন্দ। বিপিএলের চলমান আসরে প্রথম ফিফটি উদযাপন করেছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
তার ব্যাটিং ঝড়ে (৪৫ বলে ৭ বাউন্ডারিতে ৭১) ১৮৬/৬ স্কোরে দুর্দান্ত ঢাকাকে বড় চ্যালেঞ্জ দিয়েছে ফরচুন বরিশাল। এই পুঁজিকে ২৭ রানের জয়ে পরিণত করেছেন দুই পেসার সাইফুদ্দিন (৩/৩১), খালেদ আহমেদ (৩/২৬)।
ইনিংসের শুরুতে তামিমে হাত থেকে ব্যাট ফসকে গিয়েছে। সেই ব্যাটটাই শক্ত করে ধরেছেন। ইনিংসের ৫ম ওভারে আরাফাত সানিকে ২ বাউন্ডারি, ২ ছক্কায় ব্যাটে ছন্দ পেয়েছেন। প্রথম ছক্কায় বিপিএলে প্রথম বাংলাদেশী হিসেবে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন।
বিপিএলে ছক্কার সংখ্যায় গেইলের (১৪৩ টি) পর দ্বিতীয় সেঞ্চুরিয়ান তামিম (১০৩টি ছক্কা)। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডারি ক্রিস গেইল বিপিএলে ১৪৩টি ছক্কা মেরেছেন ৫২ ইনিংসে। সেখানে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করতে তামিমকে খেলতে হয়েছে ৯৭ টি ইনিংস।বিপিএলে ছক্কার সেঞ্চুরির অপেক্ষায় আছেন ইমরুল কায়েস (৯৭টি), মুশফিকুর রহিম (৯৭টি), মাহমুদউল্লাহ (৯৫টি)।
ছক্কার মাইলস্টোনের ম্যাচে আহমেদ শেহজাদকে নিয়ে প্রথম উইকেট জুটিতে ৫০ বলে ৭৬, সৌম্যকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৩১ বলে ৪৮ রানে দিয়েছেন নেতৃত্ব। ৩৪ বলে ফিফটি উদযাপন করে আলাউদ্দিন বাবুর বলে লং অফে ক্যাচ দেয়ার আগে করেছেন ৪৫ বলে ৭ চার, ৪ ছক্কায় ৭১ রান।
এমন এক মাইলস্টোনের ম্যাচে স্মরণীয় পারফরমেন্সে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।