ঢাকাTuesday , 13 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৮০ লাখ টাকার গাজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

সিরাজগঞ্জে উল্লপাড়ার উপজেলায় অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধারসহ তাদের আটক করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- লালমনিরহাট জেলার বাড়াইপাড়া (কালিবাড়ি) গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুল ইসলাম, নারায়নগঞ্জ জেলার টানবাজার রেলীবাগান গ্রামের মো. আক্কাস মিয়ার ছেলে অপু মিয়া, সিরাজগঞ্জের ঘোড়াচরা গ্রামের ফজল শেখের ছেলে নাজমুল শেখ ও কামারখন্দের কর্ণসুতী গ্রামের মৃত মাজেম আ শেখের ছেল আঃ লতিফ শেখ।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন জানান, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে হাটিকুরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত গাজার বর্তমান বাজারমূল্য ৮০ লাখ টাকা। গ্রেপ্তার মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ সর্বমোট ৮টি ও মো. আ. লতিফ শেখের বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।