ঢাকাThursday , 19 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের স্পিডবোটের আঘাতে যুবক আহত

Link Copied!

BSFযশোর প্রতিনিধি : ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে ইছামতি নদীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) স্পিড বোটের আঘাতে আরিফ হোসেন (২৪) নামে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যদের স্পিডবোর্ডের আঘাতে ওই যুবক আহত হন।
আহত আরিফ বেনাপোল বন্দর থানার বারোপোতা শিবনাথপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম জানান, সকালে আরিফ ভারত থেকে গরু নিয়ে ইছামতি নদী সাঁতরিয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় বিএসএফ ক্যাম্পের সদস্যরা স্পিডবোট নিয়ে তাকে ধাওয়া করলে বোটের পাখার আঘাতে তিনি গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে যশোরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।