ভোলার তজুমদ্দিন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ ইং সনের এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় স্কুলের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক আবুল কালাম নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামছুল হক মাস্টার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনে দেশের কর্ণধার, একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না। আমরা আশা করি, তোমরা লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম কিবরিয়া এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

