ঢাকাMonday , 12 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিবকে সরিয়ে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

Link Copied!

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্বের ঝলক দেখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, এবার তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্থায়ী অধিনায়ক হয়ে গেলেন। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্য নির্বাহী পরিষদের সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গত বছর দেশের মাটিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউ জিল্যান্ডকে প্রথমবার টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এরপর নিউ জিল্যান্ড সফরে গিয়ে তো ইতিহাস গড়েছিলেন শান্তরা। কিউইভূমে প্রথম ওয়ানডে জয় এসেছে শান্তর নেতৃত্বে। এরপর টি-টুয়েন্টিতেও স্বাগতিকদের প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। মাঠে শান্তর নেতৃত্ব ব্যাপক প্রশংসা পেয়েছিল। তখন থেকেই শান্তকে জাতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে ধরা হয়।
শান্তর অধিনায়ক হওয়ার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে আবারও শেষ হলো সাকিব আল হাসানের যুগ। তার নেতৃত্বে গত ওয়ানডে বিশ্বকাপে স্মরণকালের বাজে পারফর্ম্যান্স করেছিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের মতো দলের কাছেও হারতে হয়েছিল। টুর্নামেন্টের আগে তামিম ইকবালের বিরুদ্ধে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছিলেন সাকিব। যার সরাসরি প্রভাব পড়েছিল দলের পারফর্ম্যান্সে। যা পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত এবং সাকিবও স্বীকার করেছেন।
বিশ্বকাপেই চোখের সমস্যায় আক্রান্ত হন সাকিব। যেটা নিয়ে এখন পর্যন্ত তিনি ভূগছেন। পাশাপাশি তিনি মাগুরা-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। তাই সব মিলিয়ে জাতীয় দলকে কতটা সময় দিতে পারবেন- সেটা নিয়েও জল্পনা ছিল। সব মিলিয়েই সাকিব অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।