ঢাকাSunday , 11 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার থেকে ভেসে এলো অজ্ঞাতপরিচয় মরদেহ

Link Copied!

কক্সবাজারের উখিয়ায় খালের ঝিরি দিয়ে মিয়ানমার থেকে অজ্ঞাত এক মরদেহ ভেসে এসেছে। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
মরদেহের মাথায় জলপাই রঙের হেলমেট ও গায়ে পড়া পোশাক দেখে স্থানীয়রা ধারণা করছেন, মিয়ানমার বাহিনীর কোনো সদস্যের মরদেহ।
তারা বলছেন, মরদেহের মুখে কালি রয়েছে। মাথায় হেলমেট ও গায়ে খাকি পোশাক দেখে মনে হচ্ছে, এটা মিয়ানমার বাহিনীর কোনো সদস্যের মরদেহ। মরদেহটি খালের ঝিরির চলন্ত পানিতে মিয়ানমারের ঢেকিবুনিয়া থেকে ভেসে এসেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন বলেন, খালের ঝিরি দিয়ে মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।