ঢাকাSunday , 11 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বয়সভিত্তিক ক্রিকেটে রিফাতের ট্রিপল সেঞ্চুরি

Link Copied!

দেশের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন বিকেএসপির রিফাত বেগ। আজ রোববার শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ১৪৩ রান করে সব উইকেট হারায় ঢাকা মেট্রো। বিকেএসপির অধিনায়ক তাফসীর আরাফাত সর্বোচ্চ চার উইকেট নেন। ফারহান শাহরিয়ার পান তিন উইকেট।
জবাবে রিফাতের ব্যাটে চড়ে বিকেএসপি প্রথম ইনিংসে করেছে ৫৪৯ রান। এই ব্যাটার ৩২০ রানে অপরাজিত ছিলেন। ৬৫০ মিনিট তিনি ব্যাটিং খরেছেন। তার ইনিংস ২৯ চার ও ৪ ছয়ে সাজানো ছিল। প্রথম ইনিংসে বিকেএসপি পায় ৪০৬ রানের বিশাল লিড।