ঢাকাSunday , 11 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাদের পরিবারও জিজ্ঞেস করে, জিততে পারছ না কেন: তাসকিন

Link Copied!

দুর্দান্ত জয়ে এবারের বিপিএল শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল রাজধানীর দলটি। তবে এখানেই শেষ। এরপরের গল্পটা শুধুই হতাশার। টানা ৮ ম্যাচে হারের তেঁতো স্বাদ পেয়েছে ঢাকা। শনিবার (১০ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের কাছে বড় ব্যবধানে হেরেছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। হারের পর হতাশা ঝরেছে অধিনায়ক তাসকিন আহমেদের কণ্ঠে।

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক তাসকিন বলেন, ‘টুর্নামেন্টের ৭০ ভাগ শেষ। ওভারঅল দুইটা ম্যাচ ছাড়া বেশিরভাগ ভালো ক্রিকেট খেলা হয়নি। ব্যাটিংয়ে বেশিরভাগ ম্যাচে আমরা ফেল করেছি। আমার মনে হয় আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘তাছাড়া হারতে থাকলে মোরালি ডাউন থাকে। তখন কিছু না কিছু মিসটেক হয়েই যায়। এখন দোষ বের করলে তো অনেক সমস্যা বের হবেই। তিনটা ম্যাচ আছে, ভালো ক্রিকেট খেলে যতটা শেষ করা যায়। ফ্রাঞ্চাইজিরা তো প্রত্যাশা করে আমরা জিতি।’

তাসকিন বলেন, ‘হারের কারণে পরিবার জিজ্ঞেস করে জিততে পারছি না কেন। এটা অবশ্যই ভালো অনুভূতি নয় অবশ্যই। আমাদের পরিবারও আছে। তারাও জিজ্ঞেস করে, “জিততে পারছ না কেন?” জিততে তো আমরাও চাই, ব্যাটিং বা বোলিং কোন না কোন জায়গায় হেরেই যাচ্ছি।