ঢাকাThursday , 19 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিসিপির সমাবেশে অর্ধেক জাতীয় সঙ্গীত

Link Copied!

Snapshotখাগড়াছড়ি প্রতিনিধি : অর্ধেক জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো ইউপিডিএফ সমর্থিত পিসিপির ছাত্র সমাবেশে।
বৃহস্পতিবার বেলা ১১টার সময় খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় নিজ মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে প্রতীকী ক্লাশ ও ছাত্র সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
প্রতীকী ক্লাশ শুরুর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত গাওয়া হলেও তা অর্ধেকে শেষ করিয়ে দেয়া হয়। পরে স্বনির্ভর মাঠে প্রতীকী বিদ্যালয় স্থাপন করে চাকমা, মারমা ও ত্রিপুরা মাতৃভাষায় ক্লাশ নেয়া হয়।
এর আগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। পিসিপির জেলা সংগঠক রতন স্মৃতি চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন, ইউপিডিএফ সদস্য অলকেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মার্মা এবং হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৫২ সালে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে সালাম, বরকত, রফিকরা যেভাবে বুকের রক্ত ঝরিয়েছে সেভাবে হলেও পাহাড়িরা তাদের মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাবে। দেশে যখন যে সরকার থাকে তখন সে সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি জোট থাকার সময় আশ্বাস দিয়ে রাখলেও আওয়ামী লীগ সরকার গঠনের পর পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমাদের জাতিসত্ত্বাকে বিলুপ্তি করে দিতে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। যতদিন পর্যন্ত পিসিপির শিক্ষা সংক্রান্ত দাবি বাস্তবায়ন করা হবে না, ততদিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা থেকে বিরত থাকার কর্মসূচি ঘোষণা দেয়া হয়।