ঢাকাSaturday , 10 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যাথেডিন-হেরোইনে নেশা না হলে বুপ্রেনরফিন নিচ্ছেন মাদকসেবীরা

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারা হলেন- মো. কবির (৫২) ও মো. ফরহাদ হোসেন (৩৬)।
র‍্যাব দাবি করছে, প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের নেশা হয় না, তারা এই ভয়াবহ মাদক বুপ্রেনরফিন ব্যবহার করে থাকেন।
শনিবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী সুতীখালপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৯৪০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
প্রাথমিক অনুসন্ধানে ভিত্তিতে র‍্যাব-১০ এর এই কর্মকর্তা বলেন, বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করা হয়। তবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে সরবরাহ করা হচ্ছে। বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেওয়া হয়। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়।
বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে থাকেন। গ্রেফতারদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।