ঢাকাSaturday , 10 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ইজিবাইক চালককে হত্যা, গ্রেফতার ২

Link Copied!

চুনারুঘাটে ইজিবাইক চালককে হাত-পায়ের রগ কেটে হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে দুজন। অপরদিকে বানিয়াচংয়ে চালককে হাওরে নিয়ে খুন করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
চুনারঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ালী গ্রামে ইজিবাইক টমটম চালক আতাউর রহমানকে গলা কেটে হত্যার একদিনের মাথায় মূলহোতাকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে একই এলাকার বালিয়াড়ি গ্রাম থেকে খুনিদের আটক করা হয়। ঘটনার মূলহোতা বালিয়াড়ি গ্রামের মৃত আজিজুর রহমান মালাই মিয়ার পুত্র মোঃ হাবিবুর রহমান রামিমকে আটকের পর তার দেয়া তথ্য মতে তার সহযোগী একই এলাকার জলিলের পুত্র শাকিবকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে ছিনতাইকৃত টমটম উদ্ধার করে পিবিআই। মূলহোতা রামিমের স্বীকারোক্তি ও তার দেখানো মতে প্রাক্তণ পিপি আফরাজ আফগান চৌধুরীর পুকুর থেকে হত্যায় ব্যবহৃত দুটি চুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করেন। এছাড়াও এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান।
অপরদিকে বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পোড়া সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা চালক রোমান মিয়া (২২) ইকরাম গ্রামের মৃত শের আলীর পুত্র। গত বৃহস্পতিবার সকালে উপজেলার চন্ডিপুর হাওরে কৃষি জমিতে কাজ করার সময় শ্রমিকরা একটি লাশ দেখতে পায়। এ সময় তারা থানা পুলিশকে খবর দিলে বানিয়াচং থানার সুজাতপুর তদন্ত কেন্দ্রের ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করেন। হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। সিএনজি অটোরিকশা উদ্ধার ও এই হত্যার জড়িতদের গ্রেপ্তারে কাজ চালিয়ে যাচ্ছে।