ঢাকাThursday , 8 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

Link Copied!

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
শিরোপা রক্ষার লড়াইয়ে ফাইনালে ভারতকে মোকাবিলা করে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারের সিদ্ধান্ত হয়।
টাইব্রেকারে ১১-১১ গোলে সমতা হওয়ায় টসভাগ্যে নির্ধারিত হয় শিরোপা। টসভাগ্যে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ, চ্যাম্পিয়ন হয় ভারত। তিন বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব–১৯ নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ।
এর আগে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আক্রমণ করতে থাকে ভারত। ম্যাচের ৮ মিনিটেই সেই আক্রমণের ফল পায় সফরকারী দল। অধিনায়ক নিতু লিন্ডার পাস ধরে দ্রুত গতিতে বাংলাদেশের বক্সে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন শিবানি দেবি। এক গোলে পিছিয়ে গিয়েও আক্রমণ ধারালো করতে পারছিল না বাংলাদেশ।
একটা সময় মনে হচ্ছিল ১-০ গোলেই হারতে যাচ্ছে বাংলাদেশ। তবে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে সাগরিকার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। দুদলই প্রথম পাচ শটে গোল করে। পরের পাচ শটেও গোল হলে (১০-১০) দুই গোল কিপার শট নিতে যান। সেখানেও গোল করে দুজন। এতে ১১–১১ গোলে সমতা ছিল টাইব্রেকারেও।

রেফারি ও সহকারী রেফারি খানিকটা দ্বিধান্বিত ছিলেন। ম্যাচ কমিশনার শ্রীলঙ্কান ডি সিলভা ডিলান টাচলাইনের কাছাকাছি এসে রেফারিদের ডেকে টসের কথা বলেন। দুই দল টসে যায়। সেই টসে ভারত জেতে। তবে বাংলাদেশের প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত বদলে আবার সাডেন ডেথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত মানেনি ভারত।
ভারত মাঠ ছেড়ে চলে যায় ড্রেসিংরুমে। ম্যাচ কমিশনার জানান তাদের জন্য অপেক্ষা করা হবে ৩০ মিনিট। এরপর সিদ্ধান্ত জানানো হবে। তবে সিদ্ধান্ত আসে প্রায় দুই ঘণ্টার বেশি সময় পরে। অফিসিয়াল সিদ্ধান্তের সম্মান জানিয়ে এ পুরোটা সময় মাঠে অবস্থান করেছে পুরো বাংলাদেশ দল। দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পুরস্কারের মঞ্চ সাজানো হলেও সেখানে আসেনি ভারতের পুরো দল। টসে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণার পর ভারতের খেলোয়াড়দের আচরণও ছিল প্রশ্নবিদ্ধ। গ্যালারির সমর্থদের উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ উদযাপনে মেতেছিলেন তারা।
ম্যাচ কমিশনার ভারত দলকে মাঠে ফেরানোর চেষ্টা করেছেন৷ তবে নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছে ভারত। অন্যদিকে বাংলাদেশের যুক্তি ম্যাচ কমিশনার বাইলজের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনিও অপেক্ষা করেছেন সিদ্ধান্তের জন্য। পরে পুরস্কার বিতরণের মঞ্চেও উপস্থিত ছিলেন তিনি।