ঢাকাTuesday , 6 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাফুফে সভাপতির সঙ্গে দূরত্ব ভুলে কাছে এলেন নাজমুল হাসান পাপন

Link Copied!

শপথ নেওয়ার পর অসুস্থ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে যাওয়ার অভিপ্রায় জানিয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আজ মঙ্গলবার দুপুরের দিকে বাফুফে সভাপতিকে দেখতে তার বাসায় গিয়েছিলেন তিনি। সেখানে কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফুটবলকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনাও করেছেন।
আলোচনা শেষে কাজী সালাউদ্দিনের বারিধারার বাসা থেকে বেরিয়ে নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমের কাছে সেসবের বিস্তারিত তুলে ধরেছেন।
কাজী সালাউদ্দিনকে আগেই দেখতে যাওয়ার কথা ছিল নাজমুল হাসান পাপনের। সবশেষ আইসিসি মিটিংয়ে যাওয়ার কারণে দেরি হয়েছে। পরশু দেশে ফিরে আজই বাফুফে সভাপতির বাসায় উপস্থিত হয়েছেন।
সেখানে পাপন তার সঙ্গে দেখা করে আশাবাদী কথা শুনিয়েছেন, ‘তাকে (সালাউদ্দিন) দেখতে যেতে চেয়েছিলাম, তাদের জানাতে বলেছিলাম। আমি আবার এর মধ্যে বাইরে চলে গেলাম। পরশু দিন এসে ওখান থেকে বললো যে কোন দিন আসতে পারেন। আজ আসছি। আমি তো ডাক্তার না। তবে তাকে দেখে ভালো লাগছে, সুস্থ লাগছে। নিজেই হাঁটাচলা করছেন। এত বড় সার্জারির পর রিহ্যাব করতে হবে। আমার মনে হয় কিছু দিন পর আবার তাকে সব জয়গায় দেখা যাবে।’
মাঠের প্রসঙ্গটি ঘুরেফিরে এসেছে আলোচনায়। পাপন বিস্তারিত বলতে গিয়ে জানালেন, ‘একই জিনিস। মেজর সমস্যার মধ্যে খেলার মাঠ নেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বন্ধ হয়ে আছে অনেক দিন ধরে। খেলার মাঠ নেই, এটা তো সত্যি। পরশু দিন যাচ্ছি বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে। দেরি যেন না হয়, সেটা দেখবো। আপ্রাণ চেষ্টা করব। যেন সূচি অনুযায়ী দ্রুত কাজ হয়।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা বলছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা বলছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।
আগে খেলাধুলাতে সরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এখন তা আগের চেয়ে কমেছে। এই যেমন প্রিমিয়ার হকি লিগে দীর্ঘদিন ধরে খেলা সোনালী ব্যাংক নেই। এই প্রসঙ্গ তুলে ধরতেই পাপন সময় চাইলেন, ‘আমি এখনও বেসিকে আছি। উনাদের মূল সমস্যা শুনছি, আমাকে আরও স্টাডি করতে হবে। টাইম লাইন ঠিক করতে হবে। আপনি(সাংবাদিক) বলছেন যারা খেলছিল তারা আস্তে আস্তে সরে যাচ্ছে। তাদেরকে আনা কঠিন ব্যাপার নয়। তবে আগে ওদের আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে তো হবে।’
মেয়েদের ফুটবলের প্রসঙ্গ উদাহরণ টেনে পাপন বলেছেন, ‘মেয়েরা তো ফুটবলে ভালো খেলছে। আমি যদি বলি ওদেরকে স্পন্সর করার কথা তাহলে কেউ না করবে না। আসলে বেসিক না দিতে পারলে কথা বলে লাভ কী? খেলার টার্ফ কিংবা মাঠের কথা উনারা বলেছেন। আমি বলেছি আপনাদেরটা (প্রস্তাব বা পরিকল্পনা) পাঠান।’