ঢাকাTuesday , 6 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিসি বাসের চাপায় ৪ ভ্যানযাত্রী নিহত

Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দরে একটি বিআরটিসি বাসের চাপায় চার ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, বিআরটিসির যাত্রীবাহী ওই বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার রানীবন্দর বাজারে বিপরীতমুখী একটি ভ্যানকে ওই বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।