ঢাকাTuesday , 6 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

Link Copied!

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রামগাতি উপজেলার ঠাকুরটেক মোড় এলাকায় মুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রামগাতি গ্রামের মো. শাহজামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলযোগে সায়দাবাদের দিকে যাচ্ছিলেন শুভ ও স্বপন। ঘটনাস্থলে পৌঁছালে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি সুমন কুমার দাস।