ঢাকাMonday , 5 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল ছাড়ছেন পাকিস্তান তারকা বাবর আজম

Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন পাকিস্তান ক্রিকেটার বাবর আজম। রংপুর রাইডার্সের জার্সি গায়ে ব্যাট হাতে করেছেন ২০৪ রান। যা এই আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫ ম্যাচ খেলে ৫১ গড়ে তুলেছেন এই রান। তবে রংপুরে সঙ্গে আগামী মঙ্গলবার শেষ হচ্ছে তার বিপিএলের পথচলা।
জানা গেছে, আগামী সপ্তাহে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিসিবির শর্ত অনুযায়ী ৭ ফেব্রুয়ারির মধ্যে থাকতে হবে পাকিস্তানে। শুধু বাবর আজমই নন, সঙ্গে আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবীরাও চলে যাচ্ছেন বিপিএল ছেড়ে।
রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক বলেন, আমরা তাকে অনেক বেশিথ মিস করব। বাবর রংপুরের হয়ে সর্বশেষ ম্যাচটা খেলবে সম্ভবত ৬ তারিখ।সে আরো কিছুদিন থাকার চেষ্টা করছে, কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা নেই। সূত্র: ডেইলি বাংলাদেশ
টানা তিন জয়ের পরও বাবর আজমের সংকট তৈরি করেছে সাকিব-সোহানদের দলে। তবে একঝাক নতুন তারকার খোঁজে রংপুর। রাসি ফন ডার ডুসেন, ইমরান তাহিরের সাথে ডোয়াইন প্রিটোরিয়াস মাতাবেন ঢাকা ও চট্টগ্রাম।