ঢাকাMonday , 5 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল ফুটবলার আলভেসের ধর্ষণ মামলায় বিচার শুরু

Link Copied!

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের ফুটবল তারকা দানি আলভেসের বিরুদ্ধে এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। আলভেস সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। অভিযোগ দায়েরকারী আইনজীবী ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন। অন্য দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী দোষী প্রমাণিত হলে আলভেসকে ৯ বছরের কারাদণ্ড চেয়েছেন।
সোমবার শুনানিতে অংশ নেন এক বছর কারাগারে থাকা বার্সেলোনার ডিফেন্ডার। সেখানে তাকে গায়ে সাদা শার্ট ও পরনে জিন্স প্যান্ট দেখা যায়। এই শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ধর্ষণের অভিযোগে শুনানিতে অংশ নিতে আসলে ৪০ বছর বয়সী আলভেস গ্রেপ্তার হন। স্পেনের আইন অনুযায়ী, ধর্ষণ মামলায় কেউ অভিযুক্ত প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ২০২২ সালে আইন সংশোধন করে এই সাজার বিধান জারি করা হয়েছে।