সিলেট প্রতিনিধি : সিলেটে মাদক ব্যবসায়ীদের হামলায় র্যার-৯ এর দুই সদস্য আহত হয়েছেন। আহত এএসআই আসাদুজ্জামান ও নায়েক আনিসকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকালে মাদকের একটি চালান ধরতে সাদা পোশাকে জালালপুর যান আসাদুজ্জামান ও আনিস। তারা মাদকসহ এক ব্যবসায়ীকে আটকও করেন। এ সময় মাদক ব্যবসায়ীর সহযোগিরা র্যাব সদস্যদের উপর হামলা চালায়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম হামলার ঘটনা স্বীকার করে বলেন, ‘হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

