ঢাকাMonday , 5 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবথ জয়সুরিয়ার বোলিংয়ে ১০ উইকেটে হারল আফগানিস্তান

Link Copied!

ইনিংস হার এড়িয়ে শ্রীলঙ্কাকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামানোটা টেস্ট নবাগত আফগানিস্তানের জন্য কম গর্বের নয়। তবে বড় হার এড়াতে পারেনি আফগানিস্তান।
চতুর্থ দিনের টি ব্রেকের আগে নিষ্পত্তি হয়েছে কলম্বো টেস্ট। বাঁ হাতি স্পিনার প্রবথ জয়সুরিয়ার ঘূর্ণিতে ১০ উইকেটে হেরে গেছে আফগানিস্তান।
প্রথম ইনিংসে ২৪১ রানে পিছিয়ে ইনিংস হার এড়ানোর পথটা সুগম করেছে আফগানিস্তান তৃতীয় দিনে। তিন টপ অর্ডারের ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ১৯৯/১ স্কোরে চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কাকে কঠিন চ্যালেঞ্জে ফেলে দেয়ার আভাস দিয়েছিলেন ইব্রাহিম জাদরান-রাহমাত শাহ।
তবে চতুর্থ দিনে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে আফগানিস্তানের ইনিংস। বাঁ হাতি স্পিনার প্রবথ জয়সুরিয়ার ঘূর্ণিতে ৯৭ রান যোগ করে এদিন শেষ ৯ উইকেট হারিয়েছে আফগানিস্তান।
দিনের ৭ম ওভারে রাজিথার বলে উইকেটের পেছনে রাহমাত শাহ ক্যাচ দিলে (১১৯ বলে ৫ বাউন্ডারিতে ৫৪) বিপর্যয়ের শুরুটা দেখেছে আফগানিস্তান। দ্বিতীয় উইেকেট জুটি ১০৮ রানে বিচ্ছিন্ন হলে ধাক্কাটা খায় আফগানিস্তান। তৃতীয় দিনের পড়ন্ত বেলায় ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি উদযাপন করে ১০১ রানে ব্যাটিংয়ে ছিলেন ইব্রাহিম জাদরান।
তবে চতুর্থ দিনে ১৩ রান যোগ করতে পেরেছেন তিনি। প্রবথ জয়সুরিয়ার বলে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড আউট হয়েছেন তিনি। তৃতৗয় ইনিংসে আফগানিস্তানকে ২৯৬ রানে অলআউট করেছে শ্রীলঙ্কা প্রবথ জয়সুরিয়ার বোলিংয়ে (৫/১০৭)। নাভিদ জাদরানকে বোল্ড করে ১০ম টেস্টে ৭ম বারের মতো ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেছেন প্রবথ।
চতুর্থ ইনিংসে ৫৬ রানের চ্যালেঞ্জ পাড়ি দিয়েছে শ্রীলঙ্কা ৪৪ বলে। দুই ওপেনার দিমুথ করুণারত্নে ৩২ এবং মাধুস্কা ২২ রাানে ব্যাটিংয়ে ছিলেন।