ঢাকাMonday , 5 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসলেই কি ঢাকায় আসছেন শাহরুখ খান ?

বিনোদন ডেস্ক
February 5, 2024 6:12 pm
Link Copied!

সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে―ঢাকায় আসছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলতি বছরই ঢাকায় আসবেন বলে দাবি করা হয়েছে। কিন্তু বিষয়টি কতটুকু সত্য, তা নিয়েও সন্দেহের সৃষ্টি হয়েছে নায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং নেটিজেনদের একাংশের মনে।
এর আগে ২০১০ সালে অন্তর শোবিজের মাধ্যমে একবার ঢাকায় এসেছিলেন বলিউড বাদশাহ। ঠিক এর ১৪ বছর পর খবর ছড়িয়েছে, আবারও ঢাকায় আসছেন শাহরুখ খান।
এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি বিষয়টি নিয়ে সত্য-মিথ্যা নিশ্চিত করেননি। বরং এ ব্যাপারে কথা বলতে চাননি তিনি।
তবে শাহরুখ খানকে ঢাকায় আনার খবর কীভাবে ছড়ালো, এ ব্যাপারে স্বপন চৌধুরী বলেন―আমার কাছে জানতে চাওয়া হয়েছিল যে শাহরুখ খানকে আনব কিনা? আমি হ্যাঁ বলেছি। এরপর থেকে অনেকেই ফোন করছেন আমাকে। আর আমিও আপাতত এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি না।
এদিকে জানা গেছে, শাহরুখ খানের ঢাকায় আসার বিষয়টি চূড়ান্ত হয়নি এখনো। তার কাছ থেকে শিডিউল নেয়া হয়নি। এ কারণে তার ঢাকার আসার বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর এ অবস্থায় এই বলিউড তারকা ঢাকায় আসছেন কিনা, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়।