ঢাকাSunday , 4 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
February 4, 2024 10:33 pm
Link Copied!

চিত্রনায়িকা অপু বিশ্বাস রাজনীতিতে যুক্ত যেতে চান দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু। কিন্তু সে বার দলীয় মনোনয়ন না পেলেও এ বছর আশাবাদী তিনি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, আগামীতে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছে আছে কিনা? এসময় অপু বলেন, আমি এবার সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়ন নিতে চাইছি।
অনেক দিন ধরেই জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ রয়েছে বলে জানান তিনি। এ জন্য আরও আগে থেকে মাঠ পর্যায়ে কাজ করছেন। অপু বিশ্বাস জানান, সংরক্ষিত নারী আসনে এমপি হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই কাজ করছেন।
নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার সংরক্ষিত আসন থেকে মনোনয়ন ফরম তুলবেন বলেও জানান অপু। তিনি বলেন, ‘একজন জনপ্রতিনিধি নয়, প্রত্যেকটা মা-বোনদের কাছের এবং পাশের মানুষ হয়ে উঠতে চাই। আমি নারীদের নিয়ে কাজ করতে চাই। এটাই আমার মূল লক্ষ্য।’
আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত অপু বিশ্বাসের সিনেমা ‘ট্রাপ’। এতে আরও করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।