ঢাকাSunday , 4 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ বাছাইয়ের আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক
February 4, 2024 7:51 pm
Link Copied!

২০২৩ সালের মার্চে সৌদি আরব গিয়ে প্রায় তিন সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ ফুটবল দল। দেশের বাইরে করা নিবিড় অনুশীলনের ফলও পেয়েছিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলা নাকি সেই কন্ডিশনিং ক্যাম্পের ফল; এমনটা দাবি করেছিলেন কোচ ও ফুটবলাররা। আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা।
তার আগে সৌদি আরবে এবারও ক্যাম্প করবে বাংলাদেশ দল। আজ জাতীয় দল কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কাজী নাবিল আহমেদ।
আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। ১৭ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবে দল।
আল তাইফ শহরের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে ক্যাম্প। আগামী ২৫ ফেব্রুয়ারি দল ঘোষণা করবেন হাভিয়ের কাবরেরা। সেখান দুইটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছ ফেডারেশন। সৌদ আরবের সঙ্গে দিপাক্ষিক চুক্তি থাকায় এবারো সেখানে সব খরচ বহন করবে সৌদি ফেডারেশন।
মার্চের বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। ২১ মার্চ কিংস অ্যারেনায় হোম ম্যাচ হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে আগে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে কুয়েতে। সৌদি থেকে সরাসরি কুয়েতে যাবে বাংলাদেশ দল। আর ২৬ মার্চ হবে কিংস অ্যারেনায় হোম ম্যাচ।