ঢাকাWednesday , 31 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের পাকিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
January 31, 2024 8:48 pm
Link Copied!

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। যে কারণে পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে এই ম্যাচকে কোনোভাবেই করে দেখেনি বাংলাদেশের মেয়েরা। লড়াই করেই পাকিস্তানিদের ৪ উইকেটে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে পাঠায় পাকিস্তানকে। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করে পাকিস্তান। দুই টপঅর্ডার সামিয়া আফসার ৪৮ রান ও আরিশা আনসারি ২৬ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক সুমাইয়া আক্তারের ৪০ বলে ৩৮ রান ও আফিয়া আসিমা ইরার ২৩ বলে ১৬ রানের ইনিংসের উপর ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
বাংলাদেশের হয়ে ১৬ রানে দুই উইকেট তুলে নেন রাবেয়া খাতুন। পাকিস্তানের আনোশা নাসির শিকার করেন ৩টি উইকেট।