ঢাকাMonday , 29 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পিঠা উৎসব হবে দেশের ৬৪ জেলায়

Link Copied!

বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় পিঠা উৎসব-১৪৩০ আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
পিঠা উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি বিকাল ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব মো:মাহবুব হোসেন উপস্থিত থাকবেন।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক বাশার খান।
পিঠা উৎসব-২০২৪ উপলক্ষে আজ সোমবার বিকাল ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে (লিফট-৬) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।