সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে ফের তাণ্ডব চালিয়েছে শিবির নেতাকর্মীরা। বুধবার বেলা ২টায় দিকে নগরীর বন্দরবাজারে শিবির নেতাকর্মীরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আতঙ্ক সৃষ্টি করে। পরে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে কয়েকজন শিবির নেতাকর্মী পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে তারা একটি সিএসজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, কয়েক রাউন্ড গুলি ছোড়ে শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় শিবির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও তিনটি গাড়ি ভাঙচুর করেছিল।

