ঢাকাThursday , 25 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পাচ্ছে নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

Link Copied!

মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় মডেল ও অভিনেতা নিরব ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ছায়াবৃক্ষ’। চা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি’।
আগামী ১৬ ফেব্রুয়ারি প্র্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা জানালেন পরিচালক বন্ধন বিশ্বাস।
বন্ধন বিশ্বাস বলেন, ‘ সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি শুক্রবারে ‘১৬ ফেব্রুয়ারি’ প্রেক্ষাগৃহে মুক্তি দেব। ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হবো বলে মনে করি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের একটা গল্প দেখবেন বড় পর্দায়।’
এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন তানভীর আহমেদ সিডনি।