ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হবে: জুনাইদ আহমেদ পলক

Link Copied!

আগামী জুলাই মাস থেকে অবৈধ বা অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা আশা করছি যে, আমাদের ৫ মাস সময় লাগবে টেকনোলজি ডেভেলপ করা, টেস্টিং করা এবং এটা অপারেশন করতে। হঠাৎ করে আমরা এমন কোনো নীতি চাপিয়ে দিতে চাই না, যাতে করে একটা অস্থিরতা তৈরি হয়।
তিনি আরও বলেন, এ কারণে আমরা প্রথম থেকে বলছি যে, অবৈধ পথে কেউ যেন ফোন না নিয়ে আসে। অবৈধ পথে কেউ যেন ফোন ক্রয় না করে, যাতে করে পরে তারা ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্যে আমরা একটা রিজেনেবল টাইম দিচ্ছি, আগামী তিন মাসে আমরা টেকনোলজি ডেভেলপ করব, পরে দুই মাসে টেস্টিং করব। আমাদের প্রত্যাশা জুলাই মাসের মধ্যে এটা অপারেশনাল করব। সুতরাং এ সময়ের মধ্যে যাতে সবাই সতর্ক থাকে এবং এ অবৈধ পথ পরিহার করে সঠিক পথে কেনেন।
শুধু রেগুলেটর হিসেবে নয়, ফেসিলিটেটর হিসেবেও কাজ করবে বিটিআরসি: পলক
প্রতিমন্ত্রী বলেন, অনিবন্ধিত ফোনগুলো রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। এজন্যই দেরি হচ্ছে , নতুন ফোনের রেজিস্ট্রেশন করা আর সেকেন্ড হ্যান্ড ফোনের নাম ট্রান্সফার করা।
তিনি বলেন, বিটিআরসি খুব আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে অনিবন্ধিত ফোন যাতে মার্কেটে না আসে, চোরাই পথে না আসে, স্মাগলিং হয়ে না আসে। আমরা চেষ্টা করছি, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে আমাদের স্থানীয় শিল্পের প্রটেকশন দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে।
দেশের ৫০০ পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট করা হবে জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দেশে জেলা ও উপজেলা সদরে আমাদের ৫০০ পোস্ট অফিস আছে, যেগুলো খুবই চমৎকার অবস্থানে। সেখানে সরকারের পোস্ট অফিসের সেবার পাশাপাশি আমরা স্মার্ট পয়েন্ট স্থাপন করব। সেখানে সরকারি ও বেসরকারি সেবাদানকারী হিসেবে স্মার্ট সার্ভিস পয়েন্ট করতে চাই। ৫০০টি পয়েন্টে এ সেবা দেওয়া হবে। যেটা মাত্র ৪৯ কোটি টাকার একটি প্রকল্প।