ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজ

Link Copied!

কক্সবাজারে বুধবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজ। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি এই সিরিজে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান নারী দল। ত্রিদেশীয় সিরিজের সময়সূচি এক নজরে দেখে নেয়া যাক।
বিপিএলের ব্যস্ততার মাঝেই শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজ। ত্রিদেশীয় এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (২৩ জানুয়ারি) কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দেশের অধিনায়কের উপস্থিতিতে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়।
ম্যাচ শুরুর দিন দশকে আগে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। এদিকে প্রথমবার বাংলাদেশে এসে আতিথেওতার প্রশংসা করেছেন দুই দলের অধিনায়ক। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল দুইবার মুখোমুখি হবে একে অন্যের সঙ্গে। এরপর ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি
২৪ জানুয়ারি বাংলাদেশ শ্রীলঙ্কা কক্সবাজার দুপুর ১২টা
২৫ জানুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা কক্সবাজার দুপুর ১২টা
২৭ জানুয়ারি বাংলাদেশ-পাকিস্তান কক্সবাজার দুপুর ১২টা
২৮ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা কক্সবাজার দুপুর ১২টা
৩০ জানুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা কক্সবাজার দুপুর ১২টা
৩১ জানুয়ারি বাংলাদেশ-পাকিস্তান কক্সবাজার দুপুর ১২টা
২ ফেব্রুয়ারি ফাইনাল কক্সবাজার দুপুর ১২টা