ঢাকাFriday , 19 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, দুর্ভোগ চরমে

Link Copied!

চট্টগ্রামে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ আগে থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার না করায় গ্রাহকদের পোহাতে হচ্ছে ব্যাপক ভোগান্তি। গ্যাস বন্ধ থাকায় অনেকেই খাবারের দোকানে লাইন দিয়েছেন। কিন্তু বহু রেস্তোরাঁও মেলেনি খাবার। 

 

রাজশাহীতে শ্রমিকদের মানবেতর জীবনযাপন এদিকে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ফিলিং স্টেশনগুলোতেও মিলছে না গ্যাস। এ নিয়ে সংকট তৈরি হয়েছে সিএনজিচালিত অটোরিকশার চলাচলেও। সকাল ১০টায় চট্টগ্রামে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক আমিনুর রহমান।

৪২ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি ইঞ্জিন মাস্টার হুমায়ুনের তিনি জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে চট্টগ্রামে সরবরাহ করা হয়। আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গত ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এটি গতকাল চালু হওয়ার কথা ছিল। কিন্তু চালু করা যায়নি। এছাড়া পেছনের গতি বা ব্যাক প্রেশার না থাকার কারণে সামিট এলএনজি টার্মিনালটিও গ্যাস সরবরাহ করতে পারছে না। এ কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ সারাদিন গ্যাস না পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সামিটের টার্মিনালটি খালি করা হচ্ছিল। এটিও রক্ষণাবেক্ষণের কাজে যাওয়ার কথা আছে। সব মিলিয়ে কখন পরিস্থিতি ভালো হবে বলা যাচ্ছে না।