ঢাকাSunday , 14 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৩ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ স্বর্ণ জব্দ

Link Copied!

চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ স্বর্ণ জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমের গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত মহাপরিচালকের নির্দেশনায় এবং যুগ্ম পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট সার্কেল, চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টিম ও এনএসআই এয়ারপোর্ট শাখার যৌথ অভিযানে শনিবার (১৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ হতে আগত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টা ৭ ঘটিকায় অবতরণকৃত ফ্লাইট নং-বিজি ১৫২ তল্লাশি করে সিট নম্বর ১৯এ, ১৮বি, ১৭বি ও ১১ই এর নিচে লাইফ জ্যাকেটের সাথে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪ প্যাকেট স্বর্ণালঙ্কার উদ্ধার করে। স্বর্ণালঙ্কারসমূহ বিমানবন্দরের দায়িত্বরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হয় এবং বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) স্বীকৃত স্বর্ণকার কর্তৃক পরীক্ষা করে ২৪ ক্যারেট স্বর্ণালঙ্কার মর্মে নিশ্চিত হন কাস্টমস কর্মকর্তারা। স্বর্ণালঙ্কারসমূহের মধ্যে চুড়ি ৬৯টি, চেইন ১১টি, ২টি লকেট ও ৩টি রিং পাওয়া যায়। যার মোট ওজন ৪.৫ কেজি বা ৪৫০০ গ্রাম যা ভরিতে হিসাব করলে প্রায় ৩৮৫.৯৩ ভরি এবং আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৫ লক্ষ ৯৩ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে।