ঢাকাMonday , 8 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

Link Copied!

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সংঘর্ষ ও আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ভেদরগঞ্জ পৌরসভা বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা হয়। 

 

এ সময় এমএ রেজা কলেজ শাখার সাধারণ সম্পাদক সুজন মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক মোরসালিন হাওলাদার ওপর হামলারও অভিযোগ পাওয়া যায়।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে শরীয়তপুর পুলিশ সুপার মো. মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে ভেদরগঞ্জ পৌরসভা বাজারে আওয়ামী লীগ অফিসে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতারা।

জানা যায়, এমএ রেজা কলেজ শাখার নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে নিবার্চন নিয়ে আলোচনা করার সময় ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মাদবরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক এসে হঠাৎ করে দেশীয় অস্ত্রসহ হামলা করে এম এ রেজা কলেজ শাখার সাধারণ সম্পাদক সুজন মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক মোরসালিন হাওলাদার আহত করেন। তার ডান চোখের ওপর কপালে চাপাটির কোপ লাগে। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও ৩ ব্যক্তি আহত হয়েছেন। তাদের ভেদরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষে এ হামলা চালিয়েছেন।

এ সময় তারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সজীব ওয়াজেদ জয় ও বর্তমান সংসদ সদস্যের ছবি ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আহত সুজন মুন্সি বলেন, আমরা কয়েকজন মিলে অফিসে নিবার্চন নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ করে তারা আমাদের অফিসে হামলা চালায় এবং বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। বাধা দিতে গেলে তারা আমাকে লক্ষ করে গুলি করার চেষ্টা করলে আমি তাদের হাতে থাকা পিস্তল ধরে ফেললে প্রান্ত পিস্তল দিয়ে আমার মাথায় আঘাত করে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার বলেন, ঘটনাটি একটি নেক্কারজনক ঘটনা।  দ্রুত তদন্ত করে আপরাধীদের বিচার দাবি করছি।

ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন হিরু বলেন, এটি নেক্কারজনক ঘটনা। আমি এই জঘন্য কাজ মেনে নেব না। আমি থানা পুলিশ কে বলেছি। দ্রুত তদন্ত করে আপরাধীদের আটকের জন্য।

ভেদরগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ কার্যালয় হামলাও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে।  বেশ কিছু আলামত সংগ্রহ করেছে অপরাধীদের ধরতে তদন্ত চলছে।