ঢাকাSunday , 31 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবসমাজকে মাদক থেকে মুক্ত রাখতে চরফ্যাশনে খেলার ব্যবস্থা করেন প্রবাসী রহিম হাজারী

Link Copied!

চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জের ২নং ওয়ার্ডের কৃতি সন্তান জেলা প্রবাসী কল্যাণ সমিতির সহ-সভাপতি আবদুর রহিম হাজারী মাদকের পরিবর্তে এলাকার যুব সমাজকে খেলাধুলার ব্যবস্থা করে ভাল পথে আনার চেষ্টা করেন। তিনি হাজারীগঞ্জে ৩টি ক্লাব করে এই সকল যুব সমাজকে ভাল পথে আনার জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় যুবক বাবলু বলেন, আবদুর রহিম হাজারী এলাকায় তিনি শুধু ক্রীড়ার ব্যবস্থাই করেন না। তিনি অসহায় যুুবতিদের বিয়েতে সহযোগিতা, মাদ্রাসার গরীব শিক্ষার্থীর পড়া-লেখার খরচ দিয়ে থাকেন। হাজারীগঞ্জের কৃতি সন্তান ও ভোলা জেলা প্রবাসী কল্যাণ সমিতির সহ-সভাপতি আবদুর রহিম আজারী বলেন, আমি
গরীব ও অসহায় মানুষের জন্যে কিছু করতে পারলেই আমার কাছে ভাল লাগে। হাজারীগঞ্জ ২নং ওয়ার্ডে আমার জন্ম। এই এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করে মডেল সমাজ রূপান্তর করার চেষ্টা করছি। এতে আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করি।