ঢাকাThursday , 28 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Link Copied!

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার নিজ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলার গৌরীপুর ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব মোস্তাকিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহের গৌরীপুরের জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. মশিউর রহমান কাউছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার।