যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বিএনপি জামানত বাজেয়াপ্তের ভয়ে নির্বাচনে আসেনি। তার কাছ হলে বিদেশীদের কাছে দেশের বদনাম রটানো। মঙ্গলবার সন্ধ্যায় ওমরপুর ভূইয়ারহাট সংলগ্ন ও বুধবার সকালে জিন্নগড় চকবাজার সংলগ্ন পৃথক পৃথক নৌকার উঠান বৈঠকে তার বক্তৃতা এসব কথা বলেন।
জ্যাকব বলেন, আমি রাতদিন পরিশ্রম করে জনগণের কল্যাণের স্বার্থে করেছি। চরফ্যাশন-মনপুরার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্যে নৌকায় ভোট দেয়ার আহ্বান করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র মো. মোরশেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ভিপি, যুগ্ম সম্পাদক ও জিন্নগড় ইউপির চেয়ারম্যান মো. হোসেন, ওমরপুর ইউপির চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইয়ারুল্লাহ মাষ্টার প্রমুখ।

