ঢাকাSunday , 24 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ৬০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, মেঘনা নদীতে অবমুক্ত

Link Copied!

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় বিরল প্রজাতির প্রায় ৬০ কেজি ওজনের একটি জলপাইরাঙ্গা সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পচা কোড়ালিয়া বিটের আওতায় বাসনভাঙ্গা বালুর চর থেকে এই বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ। পরে বিকাল ৫টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ হাওয়া সী বিচ সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী। তিনি জানান, রোববার ভোর থেকে মেঘনা নদীতে একদল জেলে মাছ শিকার করছিলেন। বাসনভাঙ্গা বালুর চরে একটি কচ্ছপ উপরে আটকে আছ দেখে জেলেরা মুঠোফোনে আমাকে জানায়। আমি তাৎক্ষণিক পঁচা কোড়ালিয়া বিটের টহল টিম নিয়ে বাসনভাঙ্গা চরে যাই। কচ্ছপটি উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বিটে নিয়ে আসি। কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত থাকায় মনপুরার দক্ষিণ হাওয়া সী বিচে মেঘনা নদীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে অবমুক্ত করি।
এ ব্যাপারে মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, পঁচা কোড়ালিয়া বিটের বন কর্মীরা যে কচ্ছপটি উদ্ধার করেছে সেটি হল জলপাইরাঙ্গা সামুদ্রিক কচ্ছপ। কচ্ছপটি বাসনভাঙ্গা চর থেকে উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়েছে।