ঢাকাSunday , 24 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে ধর্ষণ চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগে ভাইরাল

Link Copied!

চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ডে বখাটে রুবেল (২৫) কর্তৃক গৃহবধূ ধর্ষণের চেষ্টার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার গৃৃহবধূূর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বখাটে রুবেলের বিচার দাবি করেছেন।
স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, স্বামী নদীতে গিয়ে মাছ শিকারের সুযোগে শুক্রবার গভীর রাতে বসতঘরের সীদল কেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বখাটে রুবেল। রুবেল একই এলাকার আ. মালেকের ছেলে। ঘটনার সময় গৃহবধূর ডাকচিৎকারে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে বখাটে রুবেল তার সহযোগী আবদুর করিমকে দিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূ প্রতিবেদককে বলেন, আমি রুবেলের কঠোর বিচার দাবি করছি।
শশীভূষণ থানার ওসি ম. এনামুল হক বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।