ঢাকাSunday , 24 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনের দক্ষিণ আইচা নৌকার প্রতীকের কেন্দ্র কমিটির সভা

Link Copied!

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এমপি জ্যাকবের নৌকা প্রতীকের কেন্দ্র কমিটি সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হাসেম মহাজন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন, সাবেক কাউন্সিলর আকবর হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সম্পাদক এনমুল আহসান আসিব, যুবলীগ নেতা রিপন। বক্তব্য রাখেন- চরমানিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সবুজ প্রমুখ।
প্রধান অতিথি আবুল হাসেম মহাজন বলেন, আগামী ৭ তারিখে উন্নয়নের স্বপক্ষে রায় দেয়ার সময়। এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এলাকা নজর কাড়ার মত উন্নয়ন করেছে। ভবিষ্যতে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে তাকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তাহলে তিনি মন্ত্রী হয়ে চরফ্যাশনের মুখ উজ্জল করবেন।