ঢাকাWednesday , 20 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

Link Copied!

ভোলার চরফ্যাশনে মো. হারুন পালোয়ান (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) সকালে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়। হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনু পালোয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী খোলা জায়গায় অটোরিকশা চালক হারুন পালোয়ানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে এসে গলাকাটা অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার করেন। অন্য কোথাও অটোচালককে গলা কেটে হত্যা করে এই স্থানে ফেলে রেখেছে প্রাথমিকভাবে এমনটি ধারণা করছেন পুলিশ।
এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।