ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা মার্কার প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নিবেদিত একজন কর্মী। আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা উপজেলার দক্ষিণ সাকুচিয়া, উত্তর সাকুচিয়া ইউনিয়নের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উঠান বৈঠকে ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জ্যাকব আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের এই ধারাকে বাধাগ্রস্ত করতে আজ বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। আজ তারা নির্বাচনে না এসে নির্বাচনকে বানচাল করার পাঁয়তারা করছেন। তারা নির্বাচনকে ভয় পায়। বাংলাদেশের উন্নয়ন হোক এটা তারা চায় না। আজ বাংলাদেশের জনগণ হরতাল অবরোধ মানে না। তারা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চায়। সকলকে সতর্ক থাকতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি করতে হবে। সাধারণ ভোটার যেন ভোট কেন্দ্রে আসতে পারে তার জন্য সকল ব্যবস্থা করতে হবে।

মনপুরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
প্রধান অতিথি আরও বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন। সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। সরকারবিরোধী অপশক্তি রাজনৈতিক উদ্দেশ্যে দেশে ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। চরফ্যাশন-মনপুরায় ব্যাপক উন্নয়ন করেছি। মনপুরার মনুষের প্রাণের দাবি- মনপুরাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা। সেই বৃহৎ প্রকল্পটি একনেকে পাশ হয়েছে। এখন বাস্তবায়ন অপেক্ষায়।
উঠান বৈঠক ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদিন আখন, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ভিপি, মনপুরা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম শাহজাহান, আ. লতিফ ভুইয়া, তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, আবুল বাশার মিলন মিয়া, আব্দুল মান্নান মাষ্টার, মো. সেলিম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মো. অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ কামাল, মো. রুহুল আমিন হাওলাদার, মো. ফরহাদ হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মো. ছালাহউদ্দিন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, মনপুরা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদার, হাজির হাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমানত উল্যাহ আলমগীর, সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন মিঞা, উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম সিরাজ কাজী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাশেদ মোল্লাহ, দক্ষিণ সাকুচিয়া ইঊনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. শাহে আলম বেপারী, উপজেলা যুবলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নিজামউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. নিজামউদ্দিন মিঞা, সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মো. শামসুউদ্দিন সাগর, সাধারণ সম্পাদক মো. সুমন ফরাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার,মৎস্যজীবী লীগ সভাপতি আবুল কাশেম মেম্বার, সাধারণ সম্পাদক মো. কবির মাঝি, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন সিকদার, মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভিন আকতার রেবুসহ ৪টি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বুধবার হাজির হাট ইউনিয়ন, মনপুরা ইউনিয়ন ও ৫নং কলাতলী ইউনিয়নের উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।

