ঢাকাTuesday , 19 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

Link Copied!

চরফ্যাশন-দক্ষিণ আইচা মেইন সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বাচ্চু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত আরও ৫ আরোহী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চরফ্যাশন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু ভোলার লালমোহন উপজেলার ফুল বাগিচা ৫ নম্বর ওয়ার্ডের আব্দুস শহীদের ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে যুবক বাচ্চু মোটরসাইকেল নিয়ে প্রধান সড়কে দক্ষিণ আইচা থেকে লালমোহন যাচ্ছিলেন এবং আরেকটি মোটরসাইকেল চরফ্যাশন থেকে দক্ষিণ আইচা যাচ্ছিলেন। পথে চরফ্যাশন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এ সময় দুইটি মোটরসাইকেলের ৫ জন আরোহীই আহত হন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কবলে পড়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।