ঢাকাTuesday , 19 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ইয়াবাসহ ২ কারবারি আটক

Link Copied!

ঢাকা থেকে ছেড়ে আসা ভোলাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১০ থেকে ১ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৭টার দিকে ভোলা খেয়াঘাট থেকে এমভি কর্ণফুলী-১০ লঞ্চ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ২ কারবারি হলেন- কক্সবাজার জেলার বাহার ছড়া গ্রামের মৃত আব্দুল শুক্কুর মিয়ার ছেলে সৈয়দ নূর ও চট্টগ্রাম জেলার পাঁচলাই গ্রামের মো. আনিস মিয়ার ছেলে আমজাদ হোসেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। তারা আগে থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।