ঢাকাSaturday , 16 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় লালমোহনে মহান বিজয় দিবস পালিত

Link Copied!

যথাযোগ্য মর্যাদায় ভোলার লালমোহন উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, থানার মোড়ে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
অন্যদিকে, লালমোহন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, লালমোহন থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শহীদ স্মৃতি ফলক ও জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটসের পক্ষ থেকে কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।