ঢাকাSaturday , 16 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে বিজয় দিবস উদযাপন

Link Copied!

বোরহানউদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন সকল স্তরের জনগণ। শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং ৬.৪৫ মিনিটের সময় শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৭ ঘটিকায় উপজেলা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন পৌরসভা, উপজেলা আ’লীগ, বোরহানউদ্দিন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা প্রকৌশলী অফিস, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি প্রমূখ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বোরহানউদ্দিন সরকারি স্কুলের মাঠে সকাল ৮ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটস সংগঠনের ডিসপ্লে এবং কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়। ১০.৩০ মিনিটে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির বিপিএম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন। এছাড়াও বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পণ্ডিত, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমূখসহ উপজেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ ও উপজেলা আ.লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাদ যোহর সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রম জনমত সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা-যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা।
এছাড়া দুপুর ২ ঘটিকায় হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন বিকাল প্রীতি ফুটবল ম্যাচ: উপজেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ, নারীদের জন্য প্রীতি হাড়ি ভাঙা প্রতিযোগিতাসহ সন্ধ্যা ৬ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।