ঢাকাThursday , 14 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে উপকারভোগীদের মধ্যে বন বিভাগের চেক বিতরণ 

Link Copied!

দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় জীবিকা উন্নয়ন তহবিল(এলডিএফ) এর ৬৭ জন উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়ন রুদ্রের বাজার বন বিভাগের সুফল সমিতির ঘরে এসব চেক বিতরণ করা হয়।
জানা যায়, বনের পাশে বসবাসকারী ভূমিহীন ও গরীব দুস্ত সুবিধাভোগী ৬৭ জন নারী-পুরুষের মাঝে প্রতিজনকে ১৬ হাজার ৮০০ টাকা করে মোট ১১ লাখ ২৫ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে বিন বিভাগ।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলার চরমানিকা বন বিট কর্মকর্তা আবুল কাশেম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বনের যাতে ক্ষতি না হয়, সেজন্য বিশ্বব্যংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় সহযোগিতামূলক দরিদ্র জনগোষ্ঠীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৬৭ জন উপকারভোগীদের মাঝে ১১ লাখ ২৫ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এর ফলে বনের উপর নির্ভরশীল মানুষের কর্মসংস্থান হবে, মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সুফল প্রকল্পের প্রশিকা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ও উপকারভোগীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসব চেকগুলো পেয়ে উপকাভোগীরা খুব আনন্দিত এবং চরমানিকা বনবিট কর্মকর্তা আবুল কাশেমকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।