ঢাকাTuesday , 17 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই

Link Copied!

fedaনিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না উল্লেখ করে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, ‘সরকার একদলীয় নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। দেশে গণতন্ত্র না থাকায় গণমাধ্যমেরও কোনো স্বাধীনতা নেই।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
‘শওকত মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, মাহমুদুর রহমানের মুক্তি, সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার, গণবিরোধী সম্প্রচার নীতিমালা বাতিল, সেন্সরশিপ বাতিল ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা’র দাবিতে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
রুহুল আমিন গাজী বলেন, ‘সরকার বেশকিছু পত্রিকা অফিস ও টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে। সাংবাদিকদের নামে মামলা দিচ্ছে এবং গ্রেপ্তার করছে, যার ফলে শতশত সাংবাদিক বেকার হচ্ছে। এই অবস্থা দেখে মনে হয় আমরা কোনো জঙ্গি রাষ্ট্রে বাস করছি।’
তিনি বলেন, ‘আমরা পেট্রোলবোমার নিন্দা জানাই, আবার ক্রসফায়ারের নামে সাধারণ মানুষ হত্যারও নিন্দা জানাই।’
তথ্যমন্ত্রীকে উদ্দেশ করে রুহুল আমিন গাজী বলেন, ‘সাংবাদিকরা নাকি স্বাধীন, তাহলে সাগর রুনি হত্যা হলো কেন? কেন বা তাদের হত্যার বিচার এখন করতে পারছে না সরকার? সাগর-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পযর্ন্ত দেশের সাংবাদিক সমাজ শান্তিতে থাকতে পারে না।’
ছাত্রদল ও শিবিরের নাম ভাঙিয়ে পুলিশ-র‌্যাব সাধারণ মানুষকে ধরে নিয়ে মামলা দিচ্ছে মন্তব্য করে গাজী বলেন, ‘সরকার শুধু নিরীহ মানুষকে ধরে নিয়ে মামলা দিয়েই ক্ষান্ত হয়নি, বিনা বিচারে তাদের হত্যা করাচ্ছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে চলতে পারে না। এভাবে চলতে থাকলে এক সময় দেশের গণতন্ত্র শেষ হয়ে যাবে।’
দেশে চরম সঙ্কট বিরাজ করছে মন্তব্য করে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম এ আজিজ বলেন, ‘সরকার যেভাবে দেশ চালাচ্ছে এভাবে আগামী তিন মাস চললে দেশের অর্থনীতিতে ধস নেমে আসবে।’
তিনি আরো বলেন, ‘সরকার সারা দেশের মানুষকে জিম্মী করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এদিকে পুলিশ চাঁদাবাজি করছে কিন্তু তাদের বিচার হচ্ছে না।’
বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য দেন ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের প্রচার সম্পাদক আকন আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।